
পাইকগাছা পৌরসভা এলাকার দুইটি নিরাপদ পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে পরিচালিত এ অভিযানে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে পৌরসভার সরল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে পানি প্রক্রিয়াজাতকরণ, প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় মীর নিরাপদ পানি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং নুর ইসলাম গাজীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যবিধি ও আইন মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী। অভিযানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পেশকার মোঃ আনিসুর রহমান ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বার্থে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...