পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪৭ পূর্বাহ্ণ , ২৩ জুন ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়িত দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর ২য় পর্যায়ের আওতায় পাইকগাছায় ৩ দিনব্যাপী আয়বর্ধনমূলক মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচি গত ২১ জুন শুরু হয়ে মঙ্গলবার ২৩ জুন শেষ হয়। প্রশিক্ষণে প্রকল্পভুক্ত নারী সদস্যদের মৎস্য চাষের আধুনিক কৌশল, পুকুর ব্যবস্থাপনা, মাছের খাদ্য ও রোগ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পাইকগাছার আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার (ওসি অপারেশন) জুলফিকার আলী। তিনি নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, মৎস্য চাষের মাধ্যমে গ্রামীণ নারীরা স্বল্প পুঁজিতে আয় বৃদ্ধি করতে পারবেন এবং পারিবারিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও উপকারী বলে অভিমত ব্যক্ত করেন।

মন্তব্য লিখুন

আরও খবর