
পাইকগাছায় মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় এক চোরকে আটক করেছে জনতা। পরবর্তীতে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়। শনিবার দুপুর ১ টার দিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল এর মালিক বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোঃ সাইদুল ইসলাম এর ছেলে মোঃ ইমরান হোসেন শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে তাহার ভাড়ায় চালিত প্লাটিনা মোটরসাইকেলটি রেখে গোসল করছিলো।
এসময় উপজেলার গদাইপুর ইউনিয়নের কাজী নজরুল ইসলামের পুত্র কাজী গোলাম মোস্তফা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতারা তাহাকে আটক করে ফেলে। এবং পরবর্তীতে তাহাকে থানা পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মোঃ ইমরান হোসেন বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, এ ঘটনায় আইনী কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত