
খুলনার পাইকগাছায় ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব স্থানান্তর প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাস্তবায়িতব্য উন্নয়নমূলক কাজের জন্য ৫টি প্যাকেজের ঠিকাদার লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন-এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে ঠিকাদারদের উপস্থিতিতে লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী সকল ঠিকাদারের নাম সম্বলিত তালিকা থেকে স্বচ্ছতার ভিত্তিতে লটারি পরিচালনা করা হয়।
লটারি অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, জামায়াত নেতা সিনিয়র প্রফেসর আব্দুল মমিন সানা, আলতাফ হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ঠিকাদার সমিতির সভাপতি এমএম আব্দুস সামাদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারসহ স্থানীয় সাংবাদিকরা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব বলেন, লটারির মাধ্যমে নির্বাচিত ঠিকাদারদের নির্ধারিত শর্ত ও স্বচ্ছতার ভিত্তিতে চূড়ান্তভাবে দায়িত্ব দেওয়া হবে। খুব শিগগিরই এসব প্যাকেজের আওতায় উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নে উন্নয়নকাজ শুরু হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...