• খুলনা দেশজুড়ে
  • পাইকগাছায় ল্যান্ড ওয়াটার প্রকল্পের শেয়ারিং সভা অনুষ্ঠিত

পাইকগাছায় ল্যান্ড ওয়াটার প্রকল্পের শেয়ারিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৫৮ পূর্বাহ্ণ , ২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

এম জালাল উদ্দীন:পাইকগাছা

পাইকগাছায় উপজেলা পর্যায়ে ল্যান্ডস্কেপ ব্যবস্থাপনার পরিকল্পনা শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত লোকালি লিড এ্যাকশন সাসটেইনেবল ওয়াটার এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এ শেয়ারিং সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন, ইউপি সদস্য প্রবীর কুমার দত্ত, সহকারী সমবায় পরিদর্শক তোরাব আলী, সমাজ সেবা অফিসের মিজানুর রহমান, আকাশ সরদার, তাকমিনা সুলতানা, ইকবাল গাজী, উত্তরণের সিরাজুল ইসলাম, মেহেদী হাসান শুভ, গোপাল কর্মকার, জাহিদুল ইসলাম, মোমেনা খাতুন ও দিবাকর দে।

মন্তব্য লিখুন