• খুলনা দেশজুড়ে
  • পাইকগাছায় শিববাটী ব্রীজের টোল মুক্ত’র দাবীতে স্মারক লিপি প্রদান

পাইকগাছায় শিববাটী ব্রীজের টোল মুক্ত’র দাবীতে স্মারক লিপি প্রদান

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ , ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- সময়ের আবর্তন

পাইকগাছা শিববাটী ব্রীজের টোল অবমুক্ত’র দাবীতে খুলনা জেলা প্রশাসকের দপ্তরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর পক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এ স্মারক লিপি প্রদান করা হয়। জানা গেছে, উপজেলার শিববাটী ব্রীজ নির্মানের পর থেকে টোল আদায় করা হয়ে আসছে। যা বন্ধের দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলনের মাধ্যমে এলাকাবাসী দাবী করে আসছে।

বিগত আওয়ামীলীগ সরকার কোনভাবে আমলে না নিয়ে টোল আদায় অব্যাহত রাখে। জুলাই -আগষ্ট আন্দোলনে সরকার পতনের পর আন্দোলনকারীদের চাপে কয়েকদিন বন্ধ থাকার পর  আবারও টোল আদায় করতে থাকলে সর্বসাধারণ টোল আদায়ের বিরুদ্ধে  আন্দোলন অব্যাহত রেখেছে।

খুলনা জেলার পাইকগাছা-কয়রা উপজেলার ১৭ টি ইউনিয়ন ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ৪-৫ টি ইউনিয়নের হাজার হাজার লোক এ ব্রীজের উপর দিয়ে যাতায়াত করেন। এ টোল আদায়কে কেন্দ্র করে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। এছাড়াও সরকার নির্ধারিত টোলের থেকে অতিরিক্ত টোলের টাকা আদায় করার অভিযোগ রয়েছে আদায়কারীদের বিরুদ্ধে।

সর্বসাধারণের দাবীর প্রেক্ষিতে পাইকগাছা- কয়রা উপজেলা বাসীর পক্ষে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি টোল মুক্ত’র দাবীতে খুলনা জেলা প্রশাসকের দপ্তরে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের মাধ্যমে স্বারক লিপি প্রদান করেন বলে নিশ্চিত করেছেন ইউএনও মাহেরা নাজনীন।