
খুলনার পাইকগাছায় শিশু শ্রম, বাল্যবিবাহ, ঝরে পড়া শিশু ও মাদকমুক্ত উপজেলা গঠন বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকালে অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করে পাইকগাছা ইসলামিক ফাউণ্ডেশন। সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পাইকগাছা এরিয়া প্রোগ্রাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশু শ্রম, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার হাফেজ বিলাল হোসাইন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পাইকগাছা প্রোগ্রাম এরিয়া ম্যানেজার বিপ্লব আইজাক সরদারের সার্বিক ব্যবস্থাপনায় এবং পলাশ হিউবার্ড বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পাইকগাছা থানার সেকেন্ড অফিসার আতিক রহমান, উপজেলা মডেল মসজিদের ইমাম-খতীব মুফতী আশরাফুল ইসলাম রাহমানি ও ফাদার জুয়েল ম্যাকফিল্ড।
এসময় ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন দিপল বিশ্বাস, নিউটন গোমেজ, শিল্পী রায়, মার্সিয়া হালদার ও রিনি পারই। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা থেকে ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...