
এম জালাল উদ্দীন:পাইকগাছা
খুলনার পাইকগাছার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান সমিতির উপদেষ্টা আলহাজ্ব কাজী আজিজুল করিম।
শপথ গ্রহণ করেন পুনরায় নির্বাচিত সভাপতি জিএম শুকুরুজ্জামান, সহ সভাপতি সোহেল রাশেদ জনি, সম্পাদক আলহাজ্ব শেখ ফজলুর রহমান, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, ৮ পরিচালক যথাক্রমে শাহীন গাজী, মনিরুল ইসলাম, মোশাররফ হোসেন, নুরু গাজী, রাজীব কুমার মন্ডল, সেলিম শাহরিয়ার, রাব্বু ইসলাম দিপু ও সাংবাদিক মোহাম্মদ আমিনুল ইসলাম বজলু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক তোরাব আলী। উপস্থিত ছিলেন ঠিকাদারি কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, পোনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাবুরাম মন্ডল, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আনোয়ার হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ব্যবসায়ী আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপু, সাবেক ব্যাংকার আব্দুল করিম, ব্যবসায়ী রামপ্রসাদ মন্ডল, নাসির উদ্দীন, শংকর দত্ত, শুভঙ্কর শীল, হাফেজ হুমায়ুন কবির ও পুরোহিত স্বপন চক্রবর্তী।
উল্লেখ্য গত পহেলা ফেব্রুয়ারি অত্র সমিতির ব্যবস্থাপনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১২ টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...