
পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর স্লুইসগেটের মুখ সংলগ্ন সরকারি জমি জবরদখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রফিকুল ইসলাম ও মোঃ কুদ্দুস নামের দুই ব্যক্তি সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দুটি দোকানঘর নির্মাণ করছেন।
এলাকাবাসী জানান, স্লুইসগেটের মুখে নির্মাণকাজ বন্ধে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার বাধা দিলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন। এতে গুরুত্বপূর্ণ এই গেটটি ভবিষ্যতে হুমকির মুখে পড়বে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহত্তর চাঁদখালী ইউনিয়নে বর্ষা মৌসুমে দীর্ঘদিন ধরে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। এর ফলে লক্ষাধিক মানুষের বসবাসরত এলাকায় ফসলি জমি, মৎস্য ঘেরসহ বিভিন্ন সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।
স্থানীয়দের ভাষ্যমতে, পানি নিষ্কাশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্লুইসগেটগুলো দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে পড়ায় জলাবদ্ধতা আরও ভয়াবহ রূপ নেয়।
এই পরিস্থিতির উন্নয়নে স্থানীয় সমাজসেবক নাজমুল হুদা মিন্টুর উদ্যোগে এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বিষ্ণুপুর স্লুইসগেট পুনঃখননের সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রায় ছয় মাস আগে খননকাজ সম্পন্ন করা হয়।
এদিকে বর্তমানে স্লুইসগেট সংলগ্ন সরকারি জমিতে একের পর এক অবৈধ স্থাপনা নির্মাণে এলাকাবাসী নতুন করে শঙ্কিত হয়ে পড়েছেন।
তাদের আশঙ্কা, এভাবে দখল চলতে থাকলে স্লুইসগেটটি আবারো ক্ষতির মুখে পড়বে এবং গেটের পাশের রাস্তাটি বাধাগ্রস্ত হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে।
এমতাবস্থায় অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি জমি দখলমুক্তকরণ এবং জনস্বার্থে স্লুইসগেট সংলগ্ন রাস্তার মুখ উন্মুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী বলেন, সরকারি জমি জবরদখলের কোনো সুযোগ নেই। বিষয়টির দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...