
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওঃ আবুল কালাম আজাদ। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।
আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডল ও ডা. অর্ণব ঘোষের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কিবরিয়া, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. জহিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের সেবার গুণগত মান বৃদ্ধি এবং হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনগণমুখী করতে সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...