
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পাইকগাছা উপজেলার ৮৮টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সকল নির্বাচনী মালামাল বিতরণ সম্পন্ন হয়েছে। মালামাল গ্রহণের পর প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে ইতিমধ্যে পৌঁছে গেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ মালামাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, প্রয়োজনীয় ফরমসহ সকল উপকরণ বিধি অনুযায়ী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এ প্রতিনিধিকে জানান, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় পাইকগাছায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...