
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে ঘিরে পাইকগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। রাত পোহালেই কাঙ্ক্ষিত নির্বাচন। এ প্রেক্ষাপটে শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা তদারকি করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পরিদর্শন পরিচালিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীসহ দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বুথ বিন্যাস, ভোটগ্রহণ কক্ষের প্রস্তুতি, প্রবেশ ও বহির্গমন পথ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
এদিকে যৌথ টহল কার্যক্রমে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন দৃঢ়ভাবে কাজ করছে।
ভোটাররা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...