
তৃণমূল উন্নয়ন সংস্থা’র (টিইউএস) বাস্তবায়নাধীন ‘আস্থা’ প্রকল্পের অধীনে পানছড়িতে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ হুইসেল ব্লোয়ার সভা।
গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর, ২০২৫) চৌধুরী পাড়াস্থ পুজগাং মৌজার হেডম্যান কার্যালয়ে ‘স্থানীয় প্রভাবক্ষম ও সম্ভাব্য সহভাগিদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ’ শীর্ষক এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা নারী ক্ষমতায়ন ও দুর্নীতি প্রতিরোধে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪২নং পুজগাং মৌজার হেডম্যান ইখিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে আস্থা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য দুর্বাদল চাকমা এবং উপজেলা নির্বাচন অফিসের প্রতিনিধি সৈয়দ তৌহিদ উপস্থিত ছিলেন।
পানছড়ি আস্থা ইয়ুথ গ্রুপের আহবায়ক হ্লাচাইন্দা মারমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার তুহিন চাকমা। ফিল্ড অ্যাসোসিয়েট পপেন ত্রিপুরার সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
প্রধান অতিথি হেডম্যান ইখিন চৌধুরী তাঁর বক্তব্যে সমাজের প্রান্তিক অবস্থানে থাকা নারীদের নিয়ে কথা বলেন। তিনি বলেন, সমাজে বহু কুসংস্কার ও কুপ্রথা বিদ্যমান, যা একজন নারীকে সমাজের শীর্ষ স্থানে পৌঁছতে বহু বাধা সৃষ্টি করে। যুব নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব স্বীকার করে না।
তাই প্রতিটি যুব নারীকে নিজেকে যোগ্য ও দক্ষ করে উঠতে হবে। নারীরা যোগ্য ও দক্ষ হয়ে উঠলেই প্রান্তিকতা থেকে মুক্তি সম্ভব।” হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ শুরু করার আগে যুব সমাজের প্রত্যেককে নিজেকে দক্ষ করে তোলার অনুরোধ করেন তিনি।
সভায় অন্যান্য বক্তারা গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় হুইসেল ব্লোয়ারদের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা মন্তব্য করেন, “প্রত্যেক সচেতন নাগরিককে হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করা উচিত।” বক্তারা আরও বলেন, বিভিন্ন পেশাজীবী মানুষ হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করায় দেশে অনিয়ম-দুর্নীতি কিছুটা হলেও সহনীয় মাত্রায় রয়েছে। তবে দেশ ও সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে হুইসেল ব্লোয়ারদের আরও বেশি সক্রিয় হয়ে কাজ করতে হবে।
পানছড়ি আস্থা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে এই সভায় হুইসেল ব্লোয়ারসহ ইয়ুথ গ্রুপের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...