
মা ও শিশুর স্বাস্থ্যসেবা বিষয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা বাড়াতে খাগড়াছড়ির পানছড়িতে তিন সপ্তাহব্যাপী স্বাস্থ্য প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে ৩৮ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে পানছড়ি সাবজোনে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আশরাফুল কবির। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
প্রশিক্ষণে গর্ভকালীন সময়ে মায়ের স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, নবজাতক ও শিশুর স্বাস্থ্যসেবা এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ও সেবা সম্পর্কে ধারণা এবং প্রয়োজনের সময় প্রাথমিক সহায়তা দেওয়ার দক্ষতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা।
আয়োজকদের মতে, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রশিক্ষণপ্রাপ্তদের ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...