পীরগাছা উপজেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছে একজন আহত তিন জন

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ , ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃজমির উদ্দিন,পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছায় উপজেলা ৯নং কান্দি ইউনিয়নে পাঠক শিকড় গ্রামের মরহুম আব্দুল সাত্তার সাহেবের ছেলে সিপন(১০)ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার ১৭জুলাই২০২৫ আনুমানিক ১.৩০মিনিটের সময় কান্দি ইউনিয়নে পাঠক শিকড় গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে।

উক্ত বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন ০৩ জন ডাক্তার মোঃশাহীন সরকার (হোমিওপ্যাথিক) যিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাওন(১৩)মুন্না(১২)এই দুইজন আহত কে বাড়ীতে চিকিৎসাধীন আছেন।