• অপরাধ রংপুর
  • পীরগাছায় যৌথবাহিনীর অভিযানে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক এক জন

পীরগাছায় যৌথবাহিনীর অভিযানে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক এক জন

প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ , ১২ মার্চ ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃ জমির উদ্দিন,পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছায় যৌথবাহিনীর অভিযানে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার(১১মার্চ)রাতে যৌথবাহিনীর অভিযানে উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি হলেন তাজতালুক এলাকার মৃত বুলারাম রবিদাস এর ছেলে শ্রী কৃষ্ণ চন্দ্র রবিদাস(৩৭)। এবিষয়ে পীরগাছা থানার অফিসার ইনর্চাজ নুরে আলম সিদ্দিকী জানান,মঙ্গলবার(১১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিত্তে যৌথবাহিনীর অভিযানে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে (১২ মার্চ) বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর