
মোঃআব্দুল কাইয়ুম,বিশ্বনাথ(সিলেট): বিশ্বনাথ-ওসমানী নগর অঞ্চলের গ্রামীণ অবকাঠামো পরিবর্তনের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখছেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও গ্রামীণ দৃশ্যপট বদলে প্রশংসিত হচ্ছে তার কাজগুলো।
এই জনপদের সাবেক সাংসদ,নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর পত্নী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার উদ্যোগে চলতি অর্থবছরের গত চার মাসে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের আওতায় বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় মোট ১৬৪টিরও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
এর মধ্যে বিশ্বনাথ উপজেলায় ৮৯টি এবং ওসমানীনগর উপজেলায় ৭৫টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়ক, কৃষি সহায়তা,শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনসাধারণের চলাচলের পথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার করা হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এত অল্প সময়ে এ ধরনের ব্যাপক উন্নয়ন কার্যক্রম আগে খুব একটা দেখা যায়নি। এমপি তাহসিনা রুশদীর লুনার উদ্যোগে চার মাসে দুই উপজেলায় ১৬৪টি প্রকল্প বাস্তবায়ন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। গ্রামীণ জনপদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এসব প্রকল্প বাস্তবায়নের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসছে।
বিশেষ করে প্রত্যন্ত এলাকার যেসব স্থানে ছোটখাটো অবকাঠামোগত সমস্যার কারণে দীর্ঘদিন ধরে মানুষ দুর্ভোগ পোহাচ্ছিলেন, সেখানে দ্রুত উন্নয়ন কাজ বাস্তবায়ন হওয়ায় স্থানীয় জনগণ উপকৃত হচ্ছেন। এসব প্রকল্পের ফলে গ্রামীণ যোগাযোগব্যবস্থা আরও সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর পরিবেশও উন্নত হচ্ছে।
স্থানীয়রা বলেন, জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। স্বল্প সময়ে বিপুলসংখ্যক প্রকল্প বাস্তবায়নের ফলে বিশ্বনাথ ও ওসমানীনগরের গ্রামীণ জনপদে উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন আসছে।
সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার পক্ষ থেকে বলা হয়েছে,বিশ্বনাথ ও ওসমানীনগরের প্রতিটি এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। জনগণের মৌলিক চাহিদা পূরণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো শক্তিশালী করতে সরকারি বরাদ্দের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা হবে।
প্রয়োজনের ভিত্তিতে আগামী দিনগুলোতেও নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত থাকবে।
উন্নয়নের এই দুর্বার গতি কেবল পথচলা নয়, বরং বিশ্বনাথ ও ওসমানীনগরের আনাচে-কানাচে এক নতুন ভোরের বার্তা বহন করে আনছে। প্রান্তিক মানুষের চোখে এখন কেবলই এক সুন্দর আগামী দিনের স্বপ্ন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...