প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছেন সাংবাদিক মনির হায়দার

প্রকাশিত: ৫:২৪ পূর্বাহ্ণ , ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক মনির হায়দার। এই পদে তিনি সিনিয়র সচিব পদমর্যাদার নিয়োগ পাবেন। আজ বৃহস্পতিবার মনির হায়দার নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিক মনির হায়দার বলেন, মনির হায়দার বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। তিনি চিঠি পেয়েছেন। ফিরে এ পদে যোগদান করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৫ ফেব্রুয়ারি এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মনির হায়দার দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর