
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের কান্ডারী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন।
সাক্ষাৎকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে নুরুজ্জামান লিটনের এই ঘনিষ্ঠ ও হৃদ্যতাপূর্ণ মুহূর্তের খবর ছড়িয়ে পড়তেই শার্শা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, এটি কোনো আকস্মিক ঘনিষ্ঠতা নয়; বরং তৃণমূল রাজনীতির প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর মমত্ববোধের বহিঃপ্রকাশ।
ইতোপূর্বে যশোর জেলার শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনী ও সরেজমিন পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শার জনপ্রিয় এই নেতাকে নিজ হাত ধরে কাছে টেনে নিয়েছিলেন।
আজ আবারও সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর পাশে দাঁড়িয়ে কুশল বিনিময়ের দৃশ্য শার্শাবাসীকে নতুন করে গর্বিত করেছে।
রাজনৈতিক বিশ্লেষক ও দলের স্থানীয় প্রবীণ নেতাদের মতে, শার্শার রাজপথের পরীক্ষিত নেতা মো. নুরুজ্জামান লিটনের এই সম্মান প্রাপ্তি মূলত শার্শার সর্বস্তরের মানুষের সম্মান। তাঁর এই অগ্রযাত্রার মাধ্যমে শার্শা উপজেলা বিএনপি সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে।
শার্শার সর্বস্তরের জনগণ ও বিএনপির নেতাকর্মীরা এই জনপ্রিয় নেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আশু রাজনৈতিক সাফল্য কামনা করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন