
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ বহুল প্রত্যাশিত প্রস্তাবিত শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা।
সোমবার (৮ জুন) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মদের নেতৃত্বে পরিদর্শনে আসেন তারা।
পরিদর্শনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন অধ্যাপক ডা. মো. রফিকুল হক, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বিএমডিসি মনোনীত অধ্যাপক ডা. মো. খালেকুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. ওয়াসেক-বিন-শহীদ, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. সেলিম মিঞা, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ সময় তারা শহরের নওহাটা পৌর কবরস্থানের পাশে, সুলতানপুর, ইসলি বিল, শেরীব্রিজ পূর্ব ও পশ্চিমপাশের জায়গা পরিদর্শন করেন।
প্রকল্পের তথ্য অনুযায়ী, নৌহাটা খোয়ারপাড় এলাকার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২১৩ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকা। নৌহাটার অর্কিড এলাকার সম্ভাব্য মূল্যও একই।
ঢাকলহাটি এলাকার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৩০৪ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা। শেরীব্রিজ-লছমনপুর পূর্বপাশ এলাকার সম্ভাব্য মূল্য ৮০ কোটি ৭৫ লাখ ৪৬ হাজার টাকা এবং পশ্চিমপাশ এলাকার সম্ভাব্য মূল্য ৪৮ কোটি ৯০ লাখ টাকা। মোবারকপুরের ইছলিবিল এলাকার সম্ভাব্য মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি ৬০ লাখ টাকা।
এদিকে, বহুল প্রতীক্ষিত শেরপুর মেডিকেল কলেজের প্রস্তাবিত জায়গা পরিদর্শনে আসায় স্থানীয়দের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...