
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অফিসে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প পণ্যসামগ্রী ব্যবহারের ১০ নির্দেশনা দিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
সম্প্রতি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সামীম আহসান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এ নির্দেশনায় বলা হয়, প্লাস্টিকের ব্যাপক ব্যবহারজনিত দূষণ বিশেষত, সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী হতে দূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্নক হুমকি হিসেবে কাজ করছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণকল্পে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা কর্তৃক আধা-সরকারিপত্রের (আধা-সরকারিপত্র) মাধ্যমে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী ব্যবহারের পরিবর্তে বিকল্প পণ্য সামগ্রী ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনাগুলো হলো:
>> প্লাস্টিকের ফাইল, ফোল্ডারের পরিবর্তে কাগজ বা পরিবেশবান্ধব অন্য সামগ্রীর তৈরি ফাইল ও ফোল্ডার ব্যবহার।
>> প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কটন বা জুট ফেব্রিকের ব্যাগ ব্যবহার।
>> প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাচের বোতল ও কাচের গ্লাস ব্যবহার।
>> প্লাস্টিকের ব্যানারের পরিবর্তে কটন বা জুট ফেব্রিক বা বায়োডিগ্রেডেবল উপাদানে তৈরি ব্যানার ব্যবহার।
>> দাওয়াত পত্র, ভিজিটিং কার্ড ও বিভিন্ন ধরনের প্রচারপত্রে প্লাস্টিকের লেমিনেটেড পরিহার করা।
>> বিভিন্ন সভা বা সেমিনারে সরবরাহকৃত খাবারের প্যাকেট যেন কাগজের হয় ও পরিবেশবান্ধব হয় সেটি নিশ্চিত করা।
>> একবার ব্যবহার্য প্লাস্টিকের প্লেট, গ্লাস, কাপ, কাটলারিসহ সব ধরনের পণ্য পরিহার করা।
>> প্লাস্টিকের কলমের পরিবর্তে পেনসিল বা কাগজের কলম ব্যবহার।
>> বার্ষিক প্রতিবেদনসহ সব ধরনের প্রকাশনায় লেমিনেটেড মোড়ক ও প্লাস্টিকের ব্যবহার পরিহার করা।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...