
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের একটি ছাত্র সংগঠন যা শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করার লক্ষ্যে গঠিত হয়।
এর সূচনা ঘটে ২০১৮ সালে বাংলাদেশে উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কার নিয়ে ব্যাপক ছাত্র অসন্তোষের প্রেক্ষিতে। এর প্রতিষ্ঠাতা নুরুল হক নুর ও হাসান আল মামুন। এটি গণঅধিকার পরিষদ-এর সাথে আদর্শিকভাবে যুক্ত ছাত্র সংগঠন।
সারাদেশব্যপী সংগঠনটির নেতাকর্মীরা সোমবার (১৭ ফেব্রুয়ারি) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের মধুখালী উপজেলায় শাহ্ মোঃ আরাফাত, সভাপতি পদপ্রার্থী ছাত্র অধিকার পরিষদ ফরিদপুর জেলা, মোঃ শামীম মোল্লা, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ছাত্র অধিকার পরিষদ ফরিদপুর জেলা, মোঃ জাবেদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদ মধুখালি উপজেলা, মোঃ ইমামুল হোসেন, সাবেক যুগ্ন আহ্বায়ক ছাত্র অধিকার পরিষদ মধুখালি উপজেলা সহ মধুখালি উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময় শাহ্ মোঃ আরাফাত সংক্ষিপ্ত বক্ত্যব্যে সংগঠনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন। তিনি বলেন, ছাত্র অধিকার পরিষদ নেতৃত্ব তৈরীর আতুরঘর। চব্বিশের গণঅভ্যুথানে সামনে থেকে আন্দোলন করা অধিকাংশ নেতা এই সংগঠনের মাধ্যমে উঠে এসেছে। এসময় তিনি সকল ছাত্রদের নৈতিক দাবি অধিকার আদায়ের জন্য সর্বদা পাশে থাকার ও আসছে ফাগুনে দশগুণ হয়ে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, ছাত্র অধিকার পরিষদের কোনো নেতাকর্মী চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ কোনো ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত নেই। তিনি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার জন্য শিক্ষা উপকরনসহ যেকোনো সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এরপর মোঃ ইমামুল হোসেন ও মোঃ শামীম মোল্লার সমাপনী বক্তব্য শেষে কেক কেটে নেতাকর্মীরা মিষ্টিমুখ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...