
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে ২০ এপ্রিল রবিবার সকাল ৮ টা ৩০ মিনিটে উপজেলার মেছড়দিয়া মোড় বাজারে ১ ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাজারের সভাপতি এস. এম. কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আকরাম ফকিরের সঞ্চালনায় কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেনি-পেশার বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।শনিবার ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সাগর, পৌর কৃষক দলের আহ্বায়ক মো. নূর নবী মিয়া, শিক্ষক মো. লিটন খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শারাফাত সরতসহ আরো অনেকে।
বক্তারা বলেন, মেছড়দিয়া মোড়টি গুরুত্বপূর্ণ হলেও এখানে কোনো স্পিড ব্রেকার না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। এর দ্রুত প্রতিকার না করা হলে আরও প্রানহানি ঘটবে বলে আশঙ্কা করেন তারা।
তারা হুঁশিয়ারি দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্পিড ব্রেকার স্থাপন না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। উল্লেখ্য, গতকাল শনিবার (১৯ এপ্রিল) সকালে খুলনা থেকে ঢাকা গামি একটি গোল্ডেন লাইন পরিবহন মেছড়দিয়া মোড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়।
এতে ভ্যানের দুই যাত্রী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই মারা যান। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...