
এম এ ওয়াহিদ রুলু,,কমলগঞ্জঃ যুদ্ধবিরতি চুক্তি অগ্রাহ্য করে ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের ওপর মার্কিন-ইসরাইল সাম্রাজ্যবাদী শক্তির নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলা এবং ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩মার্চ) রাত ৯টায় মুন্সীবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিন বাজারে সমাবেশে মিলিত হয়।
মুন্সীবাজার জামেয়া ইসলামীয়া ক্বওমিয়া দারুল হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আব্দুল মতিন এর সভাপতিত্বে ও হেফাজতে ইসলামের কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাও. লুৎফুর রহমান জাকারিয়া’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রহিমপুর ইউনিয়ন সভাপতি আতাউর রহমান খান, মুসলিম কমিনিউটি কমলগঞ্জের সভাপতি হাফেজ মুশতাক আহমেদ, বলরামপুর টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাও.ওলিউর রহমান জাকির, আঞ্জুমানে তালামিযে ইসলামীয়ার মুন্সীবাজার ইউনিয়ন ইউনিয়ন সভাপতি ইমরান আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলের বর্বর সৈন্যরা রোজাদার ফিলিস্তিনির ওপর হামলা চালিয়ে শিশুসহ ৪শতাধিক মানুষ হত্যা করে আমাদের হৃদয় থেকে রক্ত ঝড়াচ্ছে। আমরা তাদের ধিক্কার জানাই যারা মুসলমানদের ওপর এমন বর্বর হামলা চালাচ্ছে এবং সেই সঙ্গে ধিক্কার জানাই, মুসলিম বিশ্বের সেই সব উন্নত দেশগুলোকে যারা মুসলমানদের ওপর এমন নির্যাতনের পরও কোনো ভ্রূক্ষেপ করছে না।
বক্তারা মানবাধিকার লঙ্গনের অভিযোগে অবিলম্বে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে জাতিসংঘ থেকে ইসরাইলের সদস্য পদ বাতিল করে ফিলিস্তিনের উপর হামলা বন্ধ করে ফিলিস্তিনকে সুসংগঠিত করার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত