
ফ্যাশন যখন শিল্পে রূপ নেয়, তখন সেটি শুধু পোশাক থাকে না, হয়ে ওঠে ব্যক্তিত্বের প্রকাশ। আর সেই শিল্পকে অনায়াসে নিজের উপস্থিতিতে জীবন্ত করে তুলতে জানেন বলিউডের চিরসবুজ অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার সাম্প্রতিক এই লুক যেন রঙ, কোমলতা আর নারীত্বের এক অপূর্ব মেলবন্ধন।
ফুলেল মোহ আর সফট গ্ল্যামের জাদুতে অপরূপ মাধুরীপ্রথম দেখাতেই চোখ আটকে যায় তার পরনে থাকা মাল্টিকালার ফ্লোরাল শাড়িতে। তবে এটি কেবল একটি শাড়ির গল্প নয়; এটি এমন এক স্টাইল স্টেটমেন্ট, যেখানে ট্র্যাডিশনাল ফ্যাশনের সঙ্গে আধুনিক সিলুয়েটের অসাধারণ মিশেল ঘটেছে।
ফুলেল মোহ আর সফট গ্ল্যামের জাদুতে অপরূপ মাধুরীমাধুরীর এই সাজের মূল আকর্ষণ নিঃসন্দেহে তার শাড়ি। নরম প্যাস্টেল টোনের ওপর উজ্জ্বল গোলাপি, সবুজ, নীল আর কমলা ফুলের প্রিন্ট পুরো লুকটিকে দিয়েছে এক প্রাণবন্ত আবহ। যেন বসন্তের বাগানকে কাপড়ে এঁকে নেওয়া হয়েছে।
ফুলেল মোহ আর সফট গ্ল্যামের জাদুতে অপরূপ মাধুরীশাড়ির ডিজাইনে রয়েছে বড় বড় ফ্লোরাল মোটিফের সঙ্গে সূক্ষ্ম পাতার নকশা পুরো পোশাকে এনেছে নতুনত্ব। বিশেষ করে হালকা কাপড়ের ফ্লো এবং ড্রেপিং শাড়িটিকে করেছে আরও আকর্ষণীয়।
ফুলেল মোহ আর সফট গ্ল্যামের জাদুতে অপরূপ মাধুরীআজকের ফ্যাশনে ফ্লোরাল প্রিন্ট নতুন কিছু নয়, তবে মাধুরীর এই স্টাইলিং দেখিয়ে দেয়-সঠিক কাট, রঙ আর বহনের ভঙ্গি একটি সাধারণ প্রিন্টকেও কীভাবে হাই-ফ্যাশনে পরিণত করতে পারে।
ফুলেল মোহ আর সফট গ্ল্যামের জাদুতে অপরূপ মাধুরীএই লুকের সবচেয়ে ব্যতিক্রমী অংশ হলো ব্লাউজ। ট্র্যাডিশনাল ব্লাউজের বদলে তিনি বেছে নিয়েছেন শের বেলুন স্লিভ যুক্ত আধুনিক টপ। সাদা স্বচ্ছ কাপড়ের ঢেউখেলানো হাতা পুরো সাজে এনে দিয়েছে সফটনেস এবং রুমান্টিক ভাইব।
ফুলেল মোহ আর সফট গ্ল্যামের জাদুতে অপরূপ মাধুরীশুধু তাই নয়, কোমরে থাকা স্টেটমেন্ট বেল্ট পুরো লুককে দিয়েছে বিশেষত্ব। বর্তমানে শাড়ির সঙ্গে বেল্ট স্টাইলিং আন্তর্জাতিক ফ্যাশন জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মাধুরীর এই ফিউশন স্টাইল প্রমাণ করে, শাড়ি এখন আর শুধু ঐতিহ্যের প্রতীক নয়, এটি ফ্যাশনের শক্তিশালী অংশ।
ফুলেল মোহ আর সফট গ্ল্যামের জাদুতে অপরূপ মাধুরীএই লুকের সবচেয়ে সুন্দর দিক হলো রং। সাধারণত এত বেশি রঙ ব্যবহার করলে সাজ অতিরিক্ত ব্যস্ত মনে হতে পারে। কিন্তু এখানে প্যাস্টেল বেস পুরো লুককে শান্ত রেখেছে, আর উজ্জ্বল ফুলেল প্রিন্ট যোগ করেছে প্রাণ। মাধুরীর মেকআপ ছিল অত্যন্ত সফট গ্ল্যাম ধাঁচের। ন্যুড-পিঙ্ক লিপশেড তার মুখের স্বাভাবিক সৌন্দর্যকে আরও উজ্জ্বল করেছে।
ফুলেল মোহ আর সফট গ্ল্যামের জাদুতে অপরূপ মাধুরীমাধুরীর এই লুক আমাদের শেখায় ফ্যাশন মানে শুধু নতুন ট্রেন্ড অনুসরণ নয়; বরং নিজের ব্যক্তিত্বকে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরা। এখানে কোনো বাড়তি চাকচিক্য নেই, কিন্তু তবুও চোখ ফেরানো যায় না।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...