
আবুল হাসনাত তুহিন ফেনী:- ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) গত দুই দিনে সফল অভিযান পরিচালনা করে ফেনী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে।
গত ১৯ এবং ২০ নভেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে (৪ বিজিবির) একাধিক টহলদল ফেনী জেলার ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের কাপড়, চকলেট, মদ, গরু এবং চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা। এসব মালামাল স্থানীয় কাস্টমস অফিস ও সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হেসেন জানায়, সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে তারা প্রতিনিয়ত সীমান্ত পাহারা, মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...