
আবুল হাসনাত তুহিন,ফেনীঃ ফেনী শহরের বিসিক মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি, একটি চাপাতি এবং ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ সুপার ফেনীর প্রত্যক্ষ দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর মডেল থানাধীন বিসিক মোড় হয়ে হাইওয়ে সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সিএনজি অটোরিকশাযোগে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রাণীয়ারা এলাকার সালাউদ্দিন (৩১), ফেনী সদর উপজেলার দৌলতপুর এলাকার নোমান ইসলাম ওরফে সানি (২০), ফাজিলপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার ইব্রাহিম (২৮) এবং ধর্মপুর (পদুয়া) এলাকার আবদুল হাকিমকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের তল্লাশিকালে সালাউদ্দিনের কাছ থেকে কাঠের বাটযুক্ত প্রায় ১০ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ধারালো ছুরি এবং নোমান ইসলামের কোমর থেকে প্রায় ১২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
এছাড়া আবদুল হাকিমের চালানো ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...