
আবুল হাসনাত তুহিন ফেনী: ফেনীর ফাজিলপুর ইউনিয়নে অসহায় বিধবা আনসার ভিডিপির সদস্য রহিমা আক্তারকে একটি পাকা ঘর উপহার দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঘর উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
দুপুর ১ টায় আনসার ভিডিপির মহাপরিচালকের পক্ষে জেলা আনসার কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন উপস্থিত থেকে ঘরের চাবি বুঝিয়ে দেন। এসময় সদর উপজেলা আনসার কর্মকর্তা শামীমা বেগম,আনসার প্রশিক্ষক আবদুস শুক্কুর,সহ বাহিনীর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
আনসার মহাপরিচালক বলেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় আনসার ভিডিপি, টিডিপি সদস্যদের সুখে দুঃখে পাশে থাকে সাহয্য সহযোগিতার হাত বাড়ীয়ে দেয়। এছাড়া দেশের যে কোন প্রাকৃতিক দূর্যোগে দেশের অসহায় মানুষের পাশে দাড়ায় তারই ধারাবাহিকতায় সারাদেশে ২২ জন অসহায় ও বিধবা আনসার ভিডিপির সদস্যদের ২২ টি ঘর উপহার দেয়ার উদ্যেগ নেওয়া হয়।
দীর্ঘদিনের অভিজ্ঞতা ও শ্রমের বিনিময় আজ ঘর গুলো আপনাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। মহাপরিচালক আরো বলেন আজকের এ দিন সক্ষমতার একটি মৌলিক দিন, ৫০ বছর পর আমাদের একটি স্মৃতিময় দিন। গৃহহীন সদস্যকে গৃহ নির্মান কার্যক্রম এর মাধ্যমে এ বাহিনী আরো অনেক দুর এগিয়ে যাবে বলে আশাবাদী।
আনসার ভিডিপির সদস্য রহিমা আক্তার জানান,আমি আমার এক প্রতিবন্ধি মেয়ে ও এক ছেলে নিয়ে দীর্ঘ দিন অন্যের বাড়ীতে থেকে অনেক কষ্ট করে দিন পার করেছি। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ৪ লাখ টাকা ব্যায়ে আমাকে একটি ঘর উপহার দেওয়ায় এ বাহিনীর মহাপরিচালক ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এতে আমার মাথা গোঁজার ঠাঁই হবে।
জেলা আনসার কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন জানান, মহাপরিচালক এর নির্দেশে আমি ও আমার বাহিনীর কর্মকর্তাদের নিয়ে ফাজিলপুর ভিডিপি সদস্য রহিমা আক্তারের বাড়ীতে উপস্থিত হয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মহাপরিচালক উদ্বোধন শেষে ঘরের চাবি বুঝিয়ে দিয়েছি।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...