
আবুল হাসনাত তুহিন,ফেনী: ফেনী সদর মডেল থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মেডেল থানা পুলিশ।
ফেনী জেলা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, ৫ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ফেনী সদর মডেল থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার, ফেনীর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে সদর মডেল থানার শর্শদি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছোসনা গ্রামের আবুল হাসেমের বাড়ির সামনে রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. রমজান আলীকে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রমজান আলী (৩৬) দক্ষিণ ছোসনা গ্রামের আলী উল্যার ছেলে। অন্যদিকে, ফেনী সদর মডেল থানাধীন কালিদহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাঙচুয়া বটতলা তিন রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে হৃদয় প্রকাশ সজীব ও আবু তৈয়বকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।গ্রেপ্তার হৃদয় প্রকাশ সজীবের পিতার নাম শাহ আলম। অপর আসামি আবু তৈয়বের পিতার নাম শাহ আলম বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী সদর থানায় পৃথক মামলা করা হয়েছে। এর মধ্যে হৃদয় প্রকাশ সজীবের বিরুদ্ধে আগের একটি ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলাও রয়েছে বলে জানানো হয়।
অপর আসামি আবু তৈয়বের বিরুদ্ধে ফেনী সদর থানায় মাদক মামলা এবং ফুলগাজী থানায় মারামারিসহ হত্যা চেষ্টা আইনে মামলা রয়েছে।
ফেনী জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...