
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-“ফ্যাসিবাদ দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত” শীর্ষক আলোচনায় নাগরিকরা কি ভাবছেন,এর উপর আলোচনার জন্য অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যশোরে এসেছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল(বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার(২২ শে নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- অধ্যাপক নার্গিস বেগম।
নাগরিক ঐ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,”জুলাই-আগস্ট/২০২৪ গণঅভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন, শহীদি মৃত্যুকে আলিঙ্গন করেছেন, হাত-পা-চোখ-কান হারিয়ে যারা এখনও জীবনযুদ্ধে লড়াই করছেন, সবার প্রতি জানাই অসীম শ্রদ্ধা, ভালোবাসা আর অশেষ কৃতজ্ঞতা।
আপনাদের চরম আত্মত্যাগের কারণেই, ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ’৭১-এর ডিসেম্বরে হানাদার বাহিনী আত্মসমর্পণ করে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর, স্বাধীন বাংলাদেশের মানুষ যেভাবে স্বাধীনতার স্বাদ উপভোগ করেছিল, একইভাবে ৫ আগস্ট/২০২৪ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ায় ঐতিহাসিক মুহূর্তটিকেও একইভাবে উপভোগ করেছে এ দেশের সাধারণ মানুষ।
বাংলাদেশের মানুষের মতো লন্ডনের শহীদ আলতাব আলী পার্কসহ বিভিন্ন শহরে প্রবাসে আমি বাঁধভাঙা উচ্ছ্বাস ও আনন্দ দেখেছি। ৫ আগস্টের ঐতিহাসিক সময়ে আমি যত মানুষের সঙ্গে কথা বলেছি, তাঁবেদার হাসিনামুক্ত বাংলাদেশে সবার একটাই প্রতিক্রিয়া ছিল- স্বাধীনতা ফিরে পেয়েছি”।
তিনি আরও বলেন, “যুগে যুগে অনেক ফ্যাসিবাদ, স্বৈরাচার, রাষ্ট্র কিংবা রাজ্য দখল করে। অবৈধভাবে নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যার ঘটনাও বিশ্বের ইতিহাসে অজানা নয়। নিজের অবৈধ ক্ষমতাকে সুসংহত করার জন্য কিংবা নিজ দেশের স্বাধীনতা কিংবা শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য, বিশ্বের ইতিহাসে অনেক ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী শাসক, গণহত্যায় লিপ্ত হয়েছে।
তবে বিশ্বের ইতিহাসে বোধ করি বঙ্গকসাই হাসিনাই একমাত্র ব্যক্তি, যিনি নিজ দেশের স্বাধীনতাকে অন্য দেশের হাতে তুলে দিতে নিজ দেশের জনগণকে হত্যায় লিপ্ত হয়েছিলেন। হাসিনার দুঃশাসনকালে দেশের জনগণ টের পেয়েছে, জনগণ নিজ দেশেই পরাধীন। গণতন্ত্র, মানবাধিকার আর স্বাধিকার হারাতে হারাতে শেষপর্যন্ত তাঁবেদার হাসিনা বাংলাদেশকে এমন অবস্থায় নিয়ে পৌছিয়েছিল, স্বাধীন বাংলাদেশের নাগরিকগণ গরুর গোশত খেতে পারবে কিনা, সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। এ কারণেই আমরা দেখেছি, ৫ আগস্ট হাসিনামুক্ত বাংলাদেশকে জনগণ ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে অভিহিত করেছে”।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপি’র খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক- জননেতা অনিন্দ্য ইসলাম অমিত,যশোর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক- জয়ন্ত কুণ্ডু, কেন্দ্রীয় কমিটির সদস্য- ইঞ্জিনিয়ার টিএস আইউব, আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নী ও যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...