
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হওয়া জাতীয় প্রতিষ্ঠানে অনুদানের বিপরীতে আয়কর রেয়াত সুবিধার বিধান বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর গত ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) সংস্থাটির আয়কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলে হয়েছে, আয়কর আইনের ৬ষ্ঠ তফসিলের ৩ নম্বর অংশের অনুচ্ছেদ ২ এর দফা ১৫ বাতিল করা হলো। ওই দফায় বলা হয়েছিল- জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসাবে প্রদত্ত যেকোনো পরিমাণ অর্থ কর রেয়াতের জন্য প্রযোজ্য হবে।
বিভিন্ন সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বঙ্গবন্ধুর নামে জাতীয় পর্যায়ের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এসব প্রতিষ্ঠানে ব্যক্তিশ্রেণির করদাতারা দান বা অনুদান করলে আয়কর রেয়াত সুবিধা পায়।
২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ও ৭৮ ধারা অনুযায়ী এ সুবিধা দেওয়া হয়। মোট ২০টি খাতে বিনিয়োগ ও দান করলে একজন করদাতা আয়কর রেয়াত বা তার প্রযোজ্য কর থেকে কম প্রদান করার সুযোগ মিলবে।
সে হিসেবে ‘জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত যেকোনো পরিমাণের অর্থ আয়কর আইনের ধারা ৭৮ অনুসারে কর রেয়াত সুবিধা পাবেন।’
এর আগে গত ১৬ অক্টোবর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেছেন, অন্তর্বর্তী সরকার তাকে (শেখ মুজিবুর রহমান) ‘জাতির পিতা’ মনে করে না। ওই একই দিন অন্তর্বর্তী সরকার ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিল করে পরিপত্র জারি। আর গত ১১ নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...