
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে সম্প্রতি পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ টি পরিবারকে পুনর্বাসনের লক্ষে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বনকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, ঢাকাস্থ ব্যাচ ৭১ এর সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাব নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি ঢলে বন্যার্ত দরিদ্র অসহায় মানুষের গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহন করে। এরই অংশ হিসেবে উপজেলার বনকুড়া, খলিসাকুড়া ও বারমারী এলাকার ১৫ টি পরিবারের নতুন ঘর নির্মাণ করার জন্য সিমেন্টের খুটি, টিন ও কাঠ বিতরণ করা হয়।
এদিন ওই ক্ষতিগ্রস্ত ১৫ টি পরিবারের মাঝে ৫ লাখ টাকার নির্মাণ সামগ্রী এবং পরিবারের সদস্যদের জন্য উপহার হিসেবে একটি করে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা এমএ. হাকাম হীরা, শরিফুর রহমান, দেবদাস চন্দ বাবু, শেরপুর জেলার সমন্বয়ক হাকিম বাবুল, সাংবাদিক সাইফুল ইসলাম, এম. সুরুজ্জামান, এম. উজ্জল, বনকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরন চন্দ্র বর্মণ, আদিবাসী নেতা সুমন্ত চন্দ্র বর্মণ ও ক্লোডিয়া নকরেক কেয়া প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...