
সরকারের আগাম প্রস্তুতি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপের ফলে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। একই সঙ্গে তিনি অবিলম্বে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন।
রোববার (১৯ জুলাই) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মহালছড়ি উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। রোববার থেকে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে হতদরিদ্র মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও জনকল্যাণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমও চলমান রয়েছে। একইসঙ্গে তিন পার্বত্য জেলা পরিষদ দ্রুত পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি, পাকুজ্জাছড়ি ও মাইসছড়ি এলাকার বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে খাগড়াছড়ি সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে পার্বত্য জেলার সার্বিক পরিস্থিতি, বন্যা-পরবর্তী পুনর্বাসন, উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।
সভায় চলমান উন্নয়ন কার্যক্রম, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন এবং সরকারি সেবার কার্যকারিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...