
মজিবুর রহমান,নেত্রকোনাঃ শিক্ষকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও স্থানীয় উন্নয়নমূলক কাজে সম্পৃক্ততার মধ্য দিয়ে এলাকায় পরিচিতি তৈরি করেছেন মাহবুবুর রহমান রিপন। এবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন তিনি।
শনিবার বিকেলে গোপালপুর বাজারে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন রিপন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণ জানতে চাইলে মাহবুবুর রহমান রিপন বলেন, দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি মানুষের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। এতে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা কাছ থেকে দেখেছেন। সুযোগ পেলে মানুষের কাছাকাছি থেকে কাজ করতে চান তিনি। শিক্ষা, রাস্তাঘাটের উন্নয়ন, মাদক প্রতিরোধ ও সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।
রিপন বলেন, “চেয়ারম্যান নির্বাচিত হলে বলাইশিমূল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে মানুষের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করব।”
পেশাগত জীবনে মাহবুবুর রহমান রিপন একজন শিক্ষক। তিনি তেলীগাতি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি শিক্ষক হিসেবে এক যুগের বেশি সময় ধরে শিক্ষকতা করছেন। পাশাপাশি গোপালপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং মাদক প্রতিরোধে কাজ করার কথাও জানান রিপন। তার মতে, তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, “শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষার পরিবেশ বাড়িয়ে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে হবে। এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রিপন দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাকে দেখা যায়। মানুষের সঙ্গে সহজে মিশতে পারায় স্থানীয়দের একটি অংশ তার প্রতি আশাবাদী। জনপ্রতিনিধির দায়িত্ব পেলে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখ বুঝে কাজ করবেন—এমন প্রত্যাশাও তাদের।
রিপনের রাজনৈতিক পরিবারিক পটভূমিও রয়েছে। তার বাবা মিজানুর রহমান বলাইশিমূল ইউনিয়ন বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মাহবুবুর রহমান রিপন উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান নির্বাচিত হলে প্রথম অগ্রাধিকার কী থাকবে—এমন প্রশ্নের জবাবে রিপন বলেন, “মানুষের নাগরিক সেবা নিশ্চিত করাই হবে প্রথম অগ্রাধিকার। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার পরিবেশ, মাদক প্রতিরোধ এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। তবে সবকিছুর আগে ইউনিয়নের মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দেব।”
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন মাহবুবুর রহমান রিপন। তার প্রচারণায় শিক্ষা, যোগাযোগব্যবস্থা, মাদক প্রতিরোধ ও নাগরিক সেবার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...