
বকুল হোসেন রাজশাহী (তানোর): বাংলাদেশ শিক্ষক সমিতির রাজশাহীর তানোর উপজেলা শাখা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কলমা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে দৌগাছি বরেন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: কাউসার আলীকে সভাপতি তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক ও সাদাপুর খড়িবাড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সামসুজ্জামান মোহনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট তানোর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়।
উক্ত সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষক সমিতির আহবায়ক ও কলমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার।
তানোর উপজেলা শিক্ষক সমিতির সাবেক আহবায়ক আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দুবইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী মাষ্টার, হরিপুর উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক লহির মন্ডল, সাত পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল হোসেন প্রমুখ।
এসময় তানোর উপজেলার নাচোল উপজেলা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...