
বরিশাল পুলিশ কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ দুর্দান্ত জয়ের ধারাবাহিকতা বজায় রাখলো বাংলাবাজার স্পোর্টস একাডেমী। আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং। রোজঃ মঙ্গলবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে ১-০ গোলে হারিয়ে এক দাপুটে জয় অর্জন করেছে দলটি।
খেলার শুরু থেকেই মাঠে আধিপত্য বিস্তার করে বাংলাবাজার স্পোর্টস একাডেমীর খেলোয়াড়রা। ধারাবাহিক আক্রমণ, সঠিক পাসিং ও শক্ত রক্ষণভাগ প্রতিপক্ষকে চাপে ফেলে রাখে। প্রথমার্ধে আসে ম্যাচের একমাত্র গোল, যা শেষ পর্যন্ত জয়ের ব্যবধান নিশ্চিত করে।
গোলটি আসার পর থেকেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। খেলোয়াড়দের মনোবল বেড়ে যায় এবং নির্ধারিত সময়ের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত দলটি জয়ের ধারা অটুট রাখে।
জয়ের পর বাংলাবাজার স্পোর্টস একাডেমীর টিম ম্যানেজার জানান, “খেলোয়াড়দের নিবেদিত প্রচেষ্টা এবং টিমওয়ার্কের ফলেই এই জয় এসেছে। আশা করি আগামী ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।”ইনশাআল্লাহ।
এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করলো বাংলাবাজার স্পোর্টস একাডেমী মেহেন্দিগঞ্জ।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...