
মজিবুর রহমান, কেন্দুয়াঃ শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধায় রাজকীয় বিদায় পেয়েছেন নেত্রকোনার কেন্দুয়ার ঐতিহ্যবাহী ভরাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু সাদেক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাঁর অবসর উপলক্ষে শিক্ষার্থী ও সহকর্মীরা এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।
জানা গেছে, ১৯৮৯ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি আরবি প্রভাষক হিসেবে ভরাপাড়া কামিল মাদ্রাসায় যোগ দেন। ২০০২ সালের ১ জুন উপাধ্যক্ষ এবং ২০১৩ সালের ১৩ অক্টোবর অধ্যক্ষ পদে নিয়োগ পান। দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে অসংখ্য আলোকিত মানুষ তৈরি করেছেন।
শিক্ষার্থীরা বলেন, “তিনি ছিলেন আলোর পথপ্রদর্শক ও একজন আদর্শ শিক্ষক। সততা, ত্যাগ আর নেতৃত্বে তিনি আমাদের চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবেন।”
মাদ্রাসার উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম জানান, “হুজুর শুধু সহকর্মী নন, তিনি ছিলেন আমাদের জন্য আদর্শ অভিভাবক। তাঁর নেতৃত্বে পাঠদান ও শিক্ষার মানোন্নয়নসহ মাদ্রাসার সার্বিক অগ্রগতি হয়েছে। তাঁর স্মৃতি আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।”
বিদায় অনুষ্ঠানে আবেগঘন স্মৃতিচারণা করেন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু সাদেক। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থী-সহকর্মীদের উদ্দেশে মূল্যবান দিকনির্দেশনা দেন।
শেষে ফুলে সাজানো ছাদখোলা গাড়ি ও শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় তাঁকে রাজকীয় বিদায় জানিয়ে মাদ্রাসা থেকে কেন্দুয়া পৌরশহরের বাসায় পৌঁছে দেওয়া হয়।
অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু সাদেক ১৯৬৫ সালের ২৪ সেপ্টেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তাঁর বাবা ছিলেন মরহুম হাজী আদম আলী এবং মা মরহুমা আয়েশা খাতুন। তিনি মনকান্দা এম ইউ আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে ভরাপাড়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল এবং ১৯৮৮ সালে মুক্তাগাছা আব্বাসিয়া আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন।
আলিয়া ধারার পাশাপাশি কওমি অঙ্গনেও তিনি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। সাতবারুকা মাদ্রাসা থেকে কওমি শিক্ষাজীবন শুরু করে পরে সোহাগী, ইসলামপুর এবং সিলেটের জামিয়াতুল তাওয়াককুলিয়া রেঙ্গা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। দাম্পত্যজীবনে ৫ পুত্র ও এক কন্যা সন্তানের জনক তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...