• বরিশাল শীর্ষ সংবাদ
  • বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ , ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

এম আমির হোসাইন, পটুয়াখালীঃ মা ইলিশ সংরক্ষণে বাকেরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ সময় একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আজ শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার ফরিদপুর, দুধল, সরসী ও দুর্গাপাশা সংলগ্ন কারখানা ও তেঁতুলিয়া নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল ও সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল’র নেতৃত্বের এ অভিযান চালানো হয়।

মন্তব্য লিখুন

আরও খবর