
বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার ২নং তিন্দু ইউনিয়নের মংখয় পাড়ায় (খেয়াং পাড়া) এক আদিবাসী খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ‘সাধারণ শিক্ষার্থী, খাগড়াছড়ি পার্বত্য জেলা’ ব্যানারে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা শহরের মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সাধারণ শিক্ষার্থী আকাশ ত্রিপুরা। এতে সাধারণ শিক্ষার্থী জবা ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী উক্যনু মারমা, সুভাষ চাকমা, কৃপায়ন ত্রিপুরা, রকিন ত্রিপুরা, কবিতা চাকমা প্রমুখ।
বক্তারা অবিলম্বে এই বর্বর ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, পাহাড়ে নারীরা আজ চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
কিছুদিন আগেই রাঙামাটির কাউখালীতেও এ ধরনের একটি ঘটনা ঘটেছে। বক্তারা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানান।
সমাবেশে শিক্ষার্থীরা নারী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার ভূমিকার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...