
ইরানের সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ডকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। বুধবার (১ এপ্রিল) দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশ করা এক বিবৃতিতে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার তথ্য জানানো হয়।
১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি ইহুদি কেন্দ্রে হামলা চালায় লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ৮৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন। যা লাতিন আমেরিকার দেশটির ইতিহাসে অন্যতম রক্তাক্ত ঘটনা ছিল। ইরানের বিপ্লবী গার্ড হিজবুল্লাহকে সহায়তা করে, এই কারণ দেখিয়ে আর্জেন্টিনা তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে।
২০১৯ সালে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম দেশ হিসেবে ইরানের বিপ্লবী গার্ডকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়। এরপর তাদের পদাঙ্ক অনুসরণ করে কানাডা।
এরপর ২০২৫ সালে অস্ট্রেলিয়া বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণার পর দীর্ঘ সময় বিশ্বের আর কোনো দেশ তাদের এমন তকমা দেয়নি। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন তাদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে। সর্বশেষ আর্জেন্টিনা এমন ঘোষণা দিলো।
অপরদিকে উপসাগরীয় আরব দেশগুলো অনানুষ্ঠানিকভাবে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী মনে করে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো সৌদি আরব ও বাহরাইন।
সূত্র: আলজাজিরা
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...