
দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়িঃ খাগড়াছড়ির বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি, প্রাবন্ধিক, নাট্যকার ও গীতিকার শ্রী ব্রজ নাথ রোয়াজা আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার, অসংখ্য ছাত্র-ছাত্রী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টায় খাগড়াছড়ি সদর উপজেলার দীঘিনালা সড়কের ধর্মঘর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য (দাহক্রিয়া) সম্পন্ন হবে।
১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ২৪৬ নম্বর ছোট পানছড়ি মৌজায় এক সম্ভ্রান্ত ত্রিপুরা পরিবারে জন্মগ্রহণ করেন ব্রজ নাথ রোয়াজা। পিতা ছিলেন স্বর্গীয় রেবতী রঞ্জন রোয়াজা এবং মাতা স্বর্গীয় অঞ্জলি ত্রিপুরা।
শিক্ষাজীবনে তিনি এসএসসি, এইচএসসি ও স্নাতক সম্পন্ন করার পর শিক্ষকতার পাশাপাশি বিএড ও এমএড ডিগ্রি অর্জন করেন। ১৯৬৯ সালে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন এবং দীর্ঘ প্রায় চার দশক পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পরও তিনি শিক্ষা ও সমাজ উন্নয়নে বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে ইউএনডিপির পরামর্শক (কনসালট্যান্ট) হিসেবেও দায়িত্ব পালন করেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি ছিলেন একজন প্রতিভাবান সাহিত্যিক ও সংস্কৃতিকর্মী। কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, নিবন্ধ, নাটক ও গানের রচয়িতা হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। তাঁর রচিত একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখি করেছেন।
সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হন। একুশে সাহিত্য পুরস্কার, জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা এবং স্কাউট আন্দোলনে বিশেষ অবদানের জন্য প্রশাসনের সম্মাননাসহ নানা স্বীকৃতি অর্জন করেন।
পারিবারিক জীবনে তিনি চার সন্তানের জনক। তাঁর সহধর্মিণী ইরানিকা ত্রিপুরাও একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। সন্তানরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে ব্রজ নাথ রোয়াজা ছিলেন একজন আদর্শ, ন্যায়পরায়ণ, সাদাসিধে ও মানবিক শিক্ষক। তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ও সাহিত্য অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
বিভিন্ন সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...