বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ , ১২ জুলাই ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই ২০২৬) সকালে খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আহ্বায়ক নিটোল মনি চাকমা।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ফারুক আবদুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. চৌধুরী শারমিন হায়দার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, ইউএনএফপিএ প্রতিনিধি ডা. শ্রাবস্তী চাকমা এবং জাবারাং কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক দয়ানন্দ ত্রিপুরা।

এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও বক্তব্য দেন এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে সেবার মানোন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি ও তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

মন্তব্য লিখুন

আরও খবর