বেনাপোল পৌর নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে তরুণ মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে ঘিরে শহর থেকে শুরু করে গ্রাম-মহল্লায় বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে মেয়র পদে শক্ত অবস্থান নিয়ে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন বেনাপোলের কৃতি সন্তান, বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী ও যুবদল নেতা মো. ইমদাদুল হক ইমদাদ।

​গত দুই মাসেরও বেশি সময় ধরে তিনি ধারাবাহিকভাবে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়া, মহল্লা ও ঘরে ঘরে গিয়ে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় এবং দোয়া কামনা করছেন। তার এই নির্বাচনী প্রচারণায় প্রতিদিন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নিচ্ছেন।

​আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়া গ্রামে দিনব্যাপী ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় নাগরিকদের সুখ-দুঃখের খোঁজ-খবর নেন।

ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বেনাপোলকে একটি আধুনিক, স্বাবলম্বী ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। ​প্রচারণাকালে দেখা যায়, সাধারণ ভোটাররা তাকে অত্যন্ত সানন্দে ও উষ্ণ অভ্যর্থনায় গ্রহণ করছেন। শিশু-কিশোরদের মাঝে লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি প্রবীণ মুরুব্বি ও মা- বোনেরা তাকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে দোয়া করছেন।

গত দুই মাসের লাগাতার জনসংযোগ ও মানবিক সামাজিক দূরদর্শিতার কারণে পৌরসভার ৯টি ওয়ার্ডেই ইমদাদুল হক ইমদাদের জনসমর্থন ও গ্রহণযোগ্যতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের অভিমত, ইমদাদ একজন সৎ, শিক্ষিত ও তরুণ ব্যবসায়ী নেতা হওয়ায় তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ ভোটারদের মাঝে তার প্রতি বিশেষ আস্থা তৈরি হয়েছে। তারা মনে করছেন, আগামী দিনে বেনাপোল পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক অধিকার বাস্তবায়নে তার ভূমিকা অনস্বীকার্য হবে।

ছোটআঁচড়া গণসংযোগে ভোটারদের সাথে মতবিনিময় কালে ইমদাদুল হক ইমদাদ বলেন,বেনাপোল আমার জন্মস্থান, আমার প্রাণ। এই মাটির ধূলিকণা আর এখানকার মানুষের ভালোবাসা আমাকে আজকের মো. ইমদাদুল হক ইমদাদ বানিয়েছে। গত দুই মাসেরও বেশি সময় ধরে আমি আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরেছি।

প্রবীণ মুরুব্বিদের বুকে জড়িয়ে ধরে যে স্নেহের পরশ পেয়েছি, মা-বোনদের যে অকৃত্রিম দোয়া আর ছোট ছোট শিশুদের যে নিষ্পাপ ভালোবাসা পেয়েছি—তা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা আমি কোনোদিন শোধ করতে পারব না।

​আজ আমাদের প্রিয় বেনাপোল পৌরসভা নাগরিক সুবিধাবঞ্চিত। দীর্ঘদিন ধরে আপনারা কাঙ্ক্ষিত সেবা থেকে পিছিয়ে আছেন। আমি কোনো শাসক হতে আসি নাই, আপনাদের একজন সেবক হয়ে পাশে দাঁড়াতে চাই। একজন সিএন্ডএফ ব্যবসায়ী ও তরুণ রাজনীতিক হিসেবে আমার স্বপ্ন—বেনাপোলকে একটি উন্নত, মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা।

​আমি কথা দিচ্ছি, আপনাদের মূল্যবান একটি ভোট শুধু মেয়র নির্বাচনের জন্য নয়, বরং বেনাপোলের ভবিষ্যৎ গড়ার আমানত। ভোটার হিসেবে আপনারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন, তা জয় বানিয়ে ইনশাআল্লাহ আপনাদের হাতেই ফিরিয়ে দেব। ​

আসুন, দল-মত নির্বিশেষে আমরা সবাই মিলে একটি সুন্দর ও আধুনিক বেনাপোল গড়ে তুলি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন।

মন্তব্য লিখুন

আরও খবর