• খুলনা দেশজুড়ে
  • বেনাপোল “মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়”র অ্যাডহক কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

বেনাপোল “মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়”র অ্যাডহক কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ , ৯ এপ্রিল ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী মশিয়ুর রহমান কর্তৃক ১৯৭৮ ইং সনে স্থাপিত ঐতিহ্যবাহী বেনাপোলের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান “মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়” পরিচালনায় ৪ সদস্যের অ্যাডহক কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৯ এপ্রিল) বেলা ১১ টায় বিদ্যালয় কমিউনিটি ভবনে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুল দিয়ে অ্যাডহক কমিটি’কে বরণ করে নেন ঐ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। নব-নির্বাচিত অ্যাডহক কমিটি’র সদস্যরা হলেন-
১। মো.হাবিবুর রহমান হবি-সভাপতি(যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মনোনিত)।
২। মো.বদরুল আলম-সাধারণ শিক্ষক সদস্য(জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনিত)।
৩। মো.জহিরুল ইসলাম রিপন-অভিভাবক সদস্য(জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনিত)।
৪। মো.রমজান আলী- সদস্য সচিব(প্রধান শিক্ষক,মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়।

এ সময় ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক-মো.আব্দুল আহাদ,পৌরসভার ৭নং ওয়ার্ড(গাজীপুর) বিএনপি’র সাধারণ সম্পাদক-মো.মুছা করিম মুছা,৮নং ওয়ার্ড(ছোটআঁচড়া) বিএনপি’র সাধারণ সম্পাদক-মো.ইস্রাফিল সরদার, অভিভাবক-মো.হাফিজুর রহমান লিমন প্রমূখ।

 

ঐ স্কুলে বর্তমান শিক্ষার্থী’র সংখ্যা প্রায় ১(এক) হাজারেরও অধিক এবং শিক্ষক-শিক্ষিকার সংখ্যা-১৯জন,অফিস সহঃ-১(এক) জন ও অন্যান্য ০৩(তিন) জন কর্মচারী রয়েছেন।

স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালণ করছেন-মো.রমজান আলী এবং সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন-মো.ইন্তাজুর রহমান। আরও রয়েছেন-সিনিয়র শিক্ষক-মোছা.সেলিনা আক্তার,জহুরা খাতুন,মোছা.মাহমুদা সুলতানা,নুরুন্নাহার,মো.বদরুল আলম,মো.শরিফুল ইসলাম।

সহকারী শিক্ষক-মো.নজরুল ইসলাম,মো.এনামুল হক,মো.রফিকুল ইসলাম,মো.হাসান ওয়াজেদ,সাব্বির হোসেন,মো.আল মামুন,বিলকিছ খাতুন(সহকারি গ্রন্থঃ),মো.মাহাবুব আলম,মো.হাবিবুর রহমান,মো.আব্দুল খালেক,নয়ন হোসেন ও অফিস সহকারি-পলাশ কুমার ব্যানার্জী।

প্রসঙ্গত,গত জুলাই-আগস্ট/২০২৪ এ সারাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণে “মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়” পরিচালনা পর্ষদের অধিকাংশ সদস্য ৫ আগষ্ট/২০২৪ ইং তারিখ থেকে অনুপস্থিত থাকায়, স্কুলের সার্বিক উন্নয়ণ ও স্কুল পরিচালনার ক্ষেত্রে স্থবিরতা নেমে আসে।

বিষয়টি জানাতে গত ১২ মার্চ/২০২৫ ইং তারিখ এ সংক্রান্তে ঐ স্কুলের প্রধান শিক্ষকের একটি অনলাইন আবেদন, বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোর) বরাবর পৌছে।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে “মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়”-এর নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ০৩-১২-২০২৪ তারিখের 37.11.4041.441.00.001.20.34 স্মারক নম্বরের অনুমতি এবং “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ এর উপ-প্রবিধান (১) এর অধীনে উপরিল্লিখিত অ্যাডহক কমিটিকে স্কুল পরিচালনার জন্য অনুমোদন দেয় যশোর শিক্ষা বোর্ড।

 

প্রথম অভিষেক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নিজের পরিচয় তুলে ধরেন অ্যাডহক কমিটি’র সভাপতি,বেনাপোলের বিশিষ্ঠ সিএন্ডএফ ব্যবসায়ী ও সমাজ সেবক মো.হাবিবুর রহমান হবি। তিনি শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থিদের সাথে কুশল বিনিময করেন এবং তাদের পড়া-লেখা সম্পর্কে বৈষম্যের দিকগুলি খতিয়ে দেখা এবং স্কুল অবকাঠামো উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় প্রধান শিক্ষক কর্তৃক উঠে আসা স্কুলে খাওয়ার পানির দুরবস্তা সম্পর্কে অচিরেই পদক্ষেপ নেবেন বলে জানিয়ে দেন অ্যাডহক সভাপতি।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ঐ স্কুলের সহকারি প্রধান শিক্ষক-মো.ইন্তাজুর রহমান।