বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন: পৌরসভায় ৫০ হাজার চারা রোপণের লক্ষ্য

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ , ২৫ জুলাই ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বেনাপোল পৌর গেট এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

​বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মো. আবু তাহের ভারত-এর সৌজন্যে ও সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​কর্মসূচি উদ্বোধনকালে সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন: “বেনাপোল পৌর বিএনপির পক্ষ থেকে পুরো পৌর এলাকায় মোট ৫০ হাজার বৃক্ষ রোপণের একটি বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ প্রাথমিক পর্যায়ে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হলো।

গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানবজীবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে অপরিহার্য ভূমিকা পালন করে। তাই শুধু চারা রোপণ করলেই হবে না, রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।”

​​বৃক্ষরোপণকালে বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য:
​নাসিমুল গনি — সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি
​আবু তাহের ভারত — সাধারণ সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি
​আব্দুল আহাদ — সাংগঠনিক সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি
​রাকিবুল ইসলাম রিপন — আহ্বায়ক, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দল
​বদিউজ্জামান বদি — সাধারণ সম্পাদক, শার্শা উপজেলা মৎস্যজীবী দল
​মফিজুর রহমান — সভাপতি, পুটখালী ইউনিয়ন বিএনপি
​আল মামুন বাবলু ও মুনতাসিন বিল্লাহ সাগর — যুগ্ম-আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদল
​বিপ্লব হোসেন, জিয়াউর রহমান ও আহম্মদ আলী সোহাগ — যুগ্ম-আহ্বায়ক, শার্শা উপজেলা ছাত্রদল
​
​উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে বর্তমান সরকারের মেয়াদে আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল এই নির্বাচনী অঙ্গীকার গ্রহণ করা হয়।

গত ১৩ জুন ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এই ঐতিহাসিক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে একটি আন্তর্জাতিকভাবে ঝুঁকিপূর্ণ প্রজাতির ‘তেলি গর্জন’ গাছের চারা রোপণ করে এই কর্মসূচির সূচনা করেন। এছাড়া সফরকালে তিনি ডুলাহাজারা সাফারি পার্কে একটি দুর্লভ নাগলিঙ্গম চারাও রোপণ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর