
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- গত বুধবার দুপুরে বেনাপোলের স্থানীয় একটি মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন ৮৫,যশোর-১(শার্শা) আসনে “ধানের শীষ” মার্কার প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নুরুজ্জামান লিটন। সভায় তিনি এলাকার উন্নয়ন, জননিরাপত্তা এবং বেনাপোল স্থলবন্দরের আধুনিকায়ন নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
স্থলবন্দরের যানজট নিরসন এবং আমদানিকারকদের ভোগান্তি কমাতে ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান বন্ধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষে বেনাপোল পৌরসভার রাস্তাঘাট সংস্কার, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং আধুনিক আলোকসজ্জার মাধ্যমে শহরকে স্মার্ট সিটিতে রূপান্তরের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সাংবাদিকদের সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার সমস্যাগুলো তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং তাদের পেশাগত নিরাপত্তায় পাশে থাকার আশ্বাস দেন।
”বেনাপোল কেবল একটি বন্দর নয়, এটি দেশের অর্থনীতির প্রবেশদ্বার। এখানকার সাধারণ মানুষের অধিকার এবং উন্নয়ন সুনিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য”।
উক্ত মতবিনিময় সভায় বেনাপোল প্রেস ক্লাব এবং স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নুরুজ্জামান লিটন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আগামীতে এলাকার সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...