
সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় কৈশোর কার্যক্রম ২০২৫ এর ইউনিয়ন ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বামন চন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবিতা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ১০০ মিটার দৌঁড়, ভলিবল, কেরামসহ বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় রুপাপাত ইউনিয়নের কিশোর কিশোরী অংশগ্রহণ করে। এসময় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সহকারী সমন্বয়কারী প্রোগ্রাম পরিচালক মোছা. শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এসডিসির সিনিয়র সহকারি পরিচালক খন্দকার নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, বামনচন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখ।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...