
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে ডা. ইলিয়াস মোল্লা ৮ দলীয় ক্রিকেট টুর্ণামেন্ট খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়।
এর মধ্যে সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে আব্বাস বিশ্বাসের ছেলে আমানউল্লাহ বিশ্বাস (২২), ও একই গ্রামের আবুল খায়ের বিশ্বাসের ছেলে খালিদ বিশ্বাস(১৯) গুরুতর আহত হয়ে স্থানীয় হাপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার সৈয়দপুর বাজার সংলগ্ন প্রাইমারী স্কুল মাঠে এ ক্রিকেট টুর্ণামেন্ট খেলায় দুই দলের খেলোয়াড়দের সাথে সংঘর্ষ হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, একদিন ব্যাপী ডা. ইলিয়াস মোল্লা ক্রিকেট টুর্ণামেন্ট খেলার আয়োজন করেন উপজেলা জামায়াত ইসলামী নেতাকর্মী। ৮ দলীয় এ খেলায় একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চালিনগর নিচু পাড়া গ্রামের ক্রিকেটারদের দলে বাহির থেকে একজন খেলোয়াড় অংশ গ্রহণ করে। এসময় ৫ নং ওয়ার্ডের ক্রিকেটাররা ওই খেলোয়াড়কে নিয়ে আপত্তি তোলে। এই তুচ্ছ ঘটনা নিয়ে দুই দলের খেলোয়াড়দের তর্কাতর্কি হয়ে এক পর্যায় মারামারিতে গড়ায়।
ক্রিকেট টুর্ণামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মো. ইলিয়াস মোল্লা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাও মো. শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন রোকন কফিল উদ্দিন বিশ্বাস।
উপজেলা জামায়াতের আমির মাও. মো. শহিদুল ইসলাম বলেন, যোহরের নামাজ পড়তে গেলে এসে শুনি দুই দলের খেলোয়াড়দের মারামারি হয়েছে। দুই জন খেলোয়াড় আহত হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এটা আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...