
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যায় বোয়ালমারী পৌর শহরের প্রাণকেন্দ্র জর্জ একাডেমীতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন পৌর ও উপজেলা বিএনপির নেতাকর্মী।
উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা গত পনেরো বছর সাধারণ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আমরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মাধ্যমে ভাটাধিকার সাধারণ জনগণের মাঝে ফিরিয়ে দিব।
দেশ এক ক্রান্তিকাল সময়ের মধ্যদিয়ে অতিবাহিত হচ্ছে। তাই এই সরকারের উচিত সসম্মানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ ছেড়ে দেয়া উত্তম পরিকল্পনা হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. এনায়েত হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অভিভাবক সদস্য মফিজুল কাদের খান মিল্টন, শ্রমিক দলের সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...