• ঢাকা দেশজুড়ে
  • বোয়ালমারীতে মে দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে মে দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ , ১ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা শ্রমিকদল ও নির্মাণ শ্রমিকদের অংশগ্রহণে পৃথকভাবে দুটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় দিবসটি পালিত হয়ে আসছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা শ্রমিকদল ও কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা পৃথকভাবে দুটি আলাদা ব্যানারে শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শ্রমিকদলের নেতাকর্মী ডাকবাংলো রোডে অবস্থান নেয়। সেখনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

অপর দিয়ে কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রা শেষ হয়। নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে। এ সভায় ইউনিয়নের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান বকুল, পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা শেখ আজিজুলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় উভয় বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামলে পুলিশের গুলিতে ১১ জন প্রাণ হারান। এই ঐতিহাসিক ঘটনার স্মরণে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে ‘মে দিবস’।

মন্তব্য লিখুন

আরও খবর